এই রেসিপিতে আপনাদের জন্য পরিবেশন করা হচ্ছে একটি নুতন মজার রান্নার রেসিপি। এটি হলো বাটার কুকিজ এর রেসিপি। চলুন, দেখে নেয়া যাক কিভাবে তৈরী করা যায় বাটার কুকিজ।
বাটার কুকিজ তৈরীর উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ময়দা | পৌনে ২ কাপ |
| গুঁড়ো দুধ | পৌনে ১ কাপ |
| বেকিং পাউডার | আধা চা চামচ |
| ওট | ১ কাপ |
| চিনি | ২ টেবিল চামচ |
| সফট মাখন | ১৭৫ গ্রাম |
| কনডেন্সড মিল্ক | সিকি কাপ |
বাটার কুকিজ তৈরীর পদ্ধতি
| ১। | ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। |
| ২। | বাটিতে মাখন ও চিনি বিট করতে হবে যতক্ষণ না এটি হালকা ও ফাঁপিয়ে না উঠে। |
| ৩। | এখন কনডেন্সড মিল্ক দিয়ে বিট করতে হবে। |
| ৪। | এই মিশ্রণে ময়দার মিশ্রণ ও ওট মিলিয়ে ডাে বানাতে হবে। |
| ৫। | ডো আধা ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। |
| ৬। | পিঁড়ির ওপর পলিথিন বিছিয়ে এর ওপরে ডো, তারপর পলিথিন দিয়ে ডো মোটা করে বেলে নিতে হবে। |
| ৭। | এবার আকার দিয়ে কাটার পর গ্রিজ করা বেকিং ট্রেতে সাজিয়ে বেক করতে হবে। |
| ৮। | প্রি-হিটেড ওভেনে ১২০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করতে হবে। এতেই কুকিজগুলো সুন্দর রঙ এ খাবার উপযোগী হয়ে উঠবে। |
কুকিজ তৈরী হয়ে গেলে এগুলো ঠাণ্ডা করে চকলেট দিয়ে নাম লিখতে হবে।
আর, সংরক্ষণ করার জন্য সব কুকি নরমাল ফ্রিজে রাখতে হবে। তাহলে মচমচে থাকবে।
>
আরও রেসিপি
>
