নাস্তার আইটেমে ভিন্নতা আনতে আপনাদের জন্য দেয়া হয়েছে সেমাই সুজির বরফি রেসিপি। চলুন তাহলে, সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি জেনে নেই।
সেমাই সুজির বরফি তৈরির উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| সেমাই | ১ কাপ |
| ডিম | ৩টি |
| সুজি | ২ কাপ |
| পেঁয়াজ কুঁচি | ৩ টেবিল চামচ |
| কাঁচামরিচ কুঁচি | ২ টেবিল চামচ |
| জিরাগুড়া | ১/২ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| ধনেপাতা কুঁচি | ২ চা চামচ |
সেমাই সুজির বরফি তৈরির প্রণালী
| ১। | প্রথমে একটি বাটিতে সুজি নিয়ে তাতে ২টি ডিম দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট রেখে দিতে হবে। |
| ২। | তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, জিরাগুঁড়া, লবণ ও ধনেপাতা কুঁচি ইত্যাদি দিয়ে ভালো করে মাখিয়ে নিবো। |
| ৩। | তারপর একটি ট্রেতে বিছিয়ে নিয়ে পছন্দমতো শেইপে কেটে নিতে হবে। |
| ৪। | এবার একটি বাটিতে সেমাই আধা ভেংগে নিবো এবং আরেকটি বাটিতে একটি ডিমে লবণ দিয়ে ফেটিয়ে নিবো। |
| ৫। | এবার সুজির তৈরি বরফিগুলো ডিমে ডুবিয়ে আধা গুড়া সেমাইয়ে গড়িয়ে নিবো। |
| ৬। | এবার একটি প্যানে তেল গরম করে তাতে বরফিগুলো দিয়ে লাল লাল করে ভেঁজে নিবো। |
রান্না হয়ে গেলে চুলা থেকে বরফি নামিয়ে নিন। পিরিচে গরম গরম পরিবেশন করতে পারেন। বড় ছোট সবারই ভালো লাগবে সুস্বাদু এই সেমাই সুজির বরফি।
>
