দেশী নদী/বিলের জন্মানো শোল মাছ সুস্বাদু একটি মাছ। সাধারণতঃ শোল মাছকে ঝোল-ঝোল করে রান্না করা হয়। আজকের রেসিপিতে শোল মাছের দোপেঁয়াজা রান্না করা হবে, যেটি খুব ভাল ভাবে খাতকের রসনা তৃপ্তি করবে। এটি রান্না করাও খুব সহজ। চলুন জেনে নেয়া যাক শোল মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি।
শোল মাছের দোপেঁয়াজা তৈরির উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| শোল মাছের টুকরা | ৫০০ গ্রাম |
| পেঁয়াজ (মোটা করে কাটা) | এক কাপ |
| তেজপাতা | ১টি |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| আদা বাটা | আধা চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| হলুদ গুঁড়া | ২ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| কাঁচামরিচ | ৭-৮টি ফালি করা |
| তেল ও পানি | পরিমাণমতো |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
শোল মাছের দোপেঁয়াজা রান্নার প্রণালি
| ১। | প্রথমে মাছ কুটে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। পানি ঝরিয়ে রাখুন। |
| ২। | মাছের সঙ্গে অর্ধেক বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে প্রায় ১০ মিনিট রাখুন। |
| ৩। | তেল গরম করে মাছগুলো ভেজে নিন। |
| ৪। | কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে ভাজতে থাকুন। |
| ৫। | পেঁয়াজ ভাজা হলে এতে বাকি সব বাটা, গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। |
| ৬। | পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে মাছ দিন। অল্প পানি এবং কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রান্না করুন। |
মাছ বেশ ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।
>
