সকাল বা বিকালে নাস্তার টেবিলে আইটেম হিসাবে যদি থাকে সব্জি পুলি, তবে, নাস্তার আসরটা জমে যাবে যদি সাথে থাকে হট টমেটো কেচাপ। তাহলে, আজকের রেসিপির আয়োজনে জেনে নিই সব্জি পুলি।
সব্জি পুলি’র উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| গাজর (কিউব করে কাটা) | আধা কাপ |
| আলু (কিউব করে কাটা) | ১ কাপ |
| পেপে (কিউব করে কাটা) | ১ কাপ |
| বরবটি (কিউব করে কাটা) | আধা কাপ |
| পেঁয়াজ কুচি | ১ টেবিল চামচ |
| কাঁচামরিচ কুচি | ১ চা চামচ |
| ময়দা | ১ কাপ |
| চিনি | কোয়ার্টার চা চামচ |
| সয়াসস | ১ টেবিল চামচ |
| গোলমরিচ গুঁড়ো | আধা চা চামচ |
| সেদ্ধ ডিম | ১টি |
| গরম মসলা গুঁড়ো | আধা চা চামচ |
| তেল ও লবণ | পরিমাণমতো |
সব্জি পুলি তৈরী
| ১। | ময়দা, তেল, লবণ দিয়ে শক্ত খামির করে ঢেকে রাখুন। |
| ২। | সবজিগুলো আধা সেদ্ধ করে নেবেন। |
| ৩। | একটি পাত্রে চুলায় ১ টেবিল চামচ তেল দিন। |
| ৪। | পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে সেদ্ধ সবজি দিয়ে নেড়ে চেড়ে ৫ মিনিট রাখুন। |
| ৫। | এর মধ্যে অন্যান্য মসলা দিন। হয়ে এলে ১ টেবিল চামচ ময়দা ছিটিয়ে নামিয়ে নিন। |
| ৬। | এবার, ছোট ছোট লুচি বানিয়ে ভেতরে পুর দিয়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভাজুন। |
আমাদের সব্জি পুলির তৈরী কিন্তু শেষ। এবার খাবার পালা। গরম গরম সব্জি পুলি হট টমেটো সস বা কেচাপ দিয়ে পরিবেশন করুন।
>
