কাসুন্দি দিয়ে কাঁচা আম খান নি এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। এই কাসুন্দি দিয়ে এমনকি পাকা আনারসও খেতেও ভাল লাগে। ইলিশ-কাসুন্দির স্বাদ চাঁদে বসে খেলেও ভাল লাগবে। 🙂 আজকে রেসিপিতে এই কাসুন্দি নিজের হাতে বাসায় বানানোর সহজ ও নির্ভেজাল উপায় শেখা যাক।
কাসুন্দি তৈরী উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কালো সরিষা | ১/২ কাপ |
| সাদা সরিষা | ১/২ কাপ |
| কাঁচা আম (মাঝারি) | ১ টা |
| লবন | ১ চা চামচ |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরা গুঁড়া | ১/২ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| আদা বাটা | ১/২ চা চামচ |
| তেজপাতা | ২ টি |
| শুকনা মরিচ | ২/৩ টি |
| কাঁচামরিচ | ৩/৪ টি |
| চিনি | ১ টেবিল চামচ |
| সরিষার তেল | ১/২ কাপ |
| ভিনেগার | ২ টেবিল চামচ |
| গরম পানি | ২/৩ কাপ |
কাসুন্দি তৈরীর পদ্ধতি
| ১। | সরিষা ভালভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন।সাদা ও কালো সরিষা সামান্য লবন ও কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড বা পাটায় বেটে নিন। এতে সরিষার তেতোভাব হবে না। |
| ২। | কাঁচা আম টুকরো করে কেটে নিন। এটাও ব্লেন্ড করে নিন। |
| ৩। | সব উপকরণ তৈরি হয়ে গেলে একটা বাটিতে লবন, তেল, ভিনেগার ও চিনি বাদে সব একসাথে মিশিয়ে সরিষার মিশ্রণ তৈরি করে নিন। |
| ৪। | একটা প্যানে সরিষার তেল গরম করে নিন। এরমধ্যে সরিষার মিশ্রণ দিয়ে ভালোভাবে নাড়ুন। গরম পানি দিয়ে একটু পাতলা করে নিন।পানি বুঝে দিতে হবে, খুব বেশি পাতলা যাতে না হয়ে যায়। |
| ৫। | সবদিক দিয়ে ফুটে উঠলে লবন দিয়ে নাড়ুন। একটু পরে চিনি ও ভিনেগার দিয়ে দিন। |
| ৬। | মাঝে মাঝে নেড়ে দিন, নিচে লেগে গেলে কিন্তু কাসুন্দির স্বাদ ভালো হবে না। |
| ৭। | কাসুন্দি থেকে একটা সুন্দর ফ্লেভার/ ঘ্রাণ আসলে ও সবদিক দিয়ে ফুটে উঠলে কাসুন্দি নামিয়ে নিন। |
| ৮। | ঠাণ্ডা হলে একটা শুকনো বয়ামে ভরে নিন। সবচেয়ে ভালো হয় কাসুন্দি বানানোর ১ সপ্তাহ পর থেকে খাওয়া শুরু করা। এতে সব মশলা কাসুন্দির সাথে ভালভাবে মিশে যাবে। |
আরও রেসিপি
- হোটেলের নিরামিষ রেসিপি
- স্মোকড ইলিশ মাছের রেসিপি (Smoked Hilsa)
- স্বাস্থ্যকর ভেজিটেবল এগ সালাদ
- স্বল্প খরচে চিকেন ফ্রাইড রাইস (Chicken fried rice)
- স্পঞ্জ রসগোল্লা ঘরে তৈরীর রেসিপি
- সেমাই সুজির বরফি তৈরীর রেসিপি
>
