বিফ পিজ্জা একটি সুস্বাদু খাবার; রান্নার প্রক্রিয়াটা তুলনামূলকভাবে সহজ। এটি বাসায় বিকালের নাস্তা হিসাবে অথবা অফিসে দুপুরের খাবার হিসাবে বেশ চলে। তাহলে চলুন দেখে ব
বিফ পিজ্জা তৈরীর উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | ১ কাপ |
| তেল | ১ টেবিল চামচ |
| লবণ | ১/২ চা চা এর একটু কম |
| চিনি | ১ টেবিল চামচ |
| ইস্ট | ১ চা চামচ |
| হালকা গরম কুসুম দুধ | ১/২ কাপ |
টপিং এর জন্য যা যা লাগবে
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রান্না করা বীফ | ঝুরি করে নেয়া |
| ডিম | ১ টা(সামান্য লবন দিয়ে ফেটে ঝুরি করে নেয়া) |
| ক্যাপসিকাম ও টমেটো | স্লাইস করা |
| পেয়াজের রিং | পরিমাণ মত |
| টমেটো বা পিজ্জা সস | স্বাদ মত |
| চিজ ও অরিগানো | পরিমাণ মত |
| গোলমরিচ গুড়া এবং ডিমের কুসুম | সামান্য |
রান্নার প্রণালী
| ১। | প্রথমে ১/২ কাপ কুসুম গরম দুধের মধ্যে চিনি ও ইস্ট দিয়ে নেড়ে ১০ মিনিট এর জন্য ঢেকে রেখে দিন ইস্ট এক্টিভ হবার জন্য। |
| ২। | এবার একটা বোলে ময়দা তেল লবন ভালভাবে মিক্স করে ইস্ট এর মিশ্রনটা দিয়ে একটা নরম ডো করে নিন। সামান্য ময়দা দিয়ে ১০ মিনিট এর মতো ভালভাবে ময়ান করে নিন। হয়ে গেলে ডো টাকে একটা বলের শেপ করে উপরে সামান্য তেল দিয়ে মেখে কোন গরম জায়গায় ঢেকে রেখে দিন ২ ঘন্টার মত। |
| ৩। | ২ ঘন্টা পর ডো টা ফুলে ডাবল হয়ে যাবে। এবার ডো টা হাত দিয়ে চেপে এর ভিতরের বাতাস বের করে ফেলতে হবে। |
| ৪। | একটা বেকিং ট্রে তে তেল ব্রাশ করে এটাতে ডো টাকে নিয়ে হাত দিয়ে পিজ্জার সাইজের একটু মোটা করে রুটির মত শেপ করে নিতে হবে। |
| ৫। | এখন টপিং এর জন্য প্রথমে এর উপর সস দিয়ে মাখিয়ে নিতে হবে। বীফ ও ডিমের ঝুরিটা দিয়ে দিতে হবে। |
| ৬। | এবার টমেটো ক্যাপসিকাম স্লাইস ও পেয়াজের রিং দিয়ে সাজিয়ে নিতে হবে। |
| ৭। | এবার চিজ, সামান্য অরিগানো ও গোলমরিচের গুড়া উপরে ছিটিয়ে দিতে হবে। |
| ৮। | এবার ডিমের কুসুমটা পিজ্জার সাইডে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে এতে উপরের কালারটা সুন্দর হয়। |
| ৯। | পিজ্জার টপিংটা আপনাদের ইচ্ছামত করতে পারেন। |
| ১০। | এবার এটিকে প্রী হিট ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করলেই হয়ে যাবে দারুন মজার এই পিজ্জা। |
আরও রেসিপি
- লুচি (Luchi) বানানোর সহজ রেসিপি
- ঘরে ডোনাট (Donut) তৈরীর রেসিপি
- টক-মিষ্টি স্বাদের ভুনা ছোলার রেসিপি (chola vuna)
>
